বাংলাদেশ

টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রীর মৃত্যু

টাঙ্গাইলে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার ( ২১ আগস্ট) দুপুরে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল সদরের ট্রাফিক পুলিশের সার্জন কাওসার আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুইজন শিক্ষক রয়েছেন বলে জানা গেছে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। আহত ব্যক্তিকে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় সিএন‌জি চালিত টেম্পু মহাসড়ক পাড় হওয়ার সময় বাসের সাথে সংঘর্ষ হয়। প‌রে গুরুতর আহতাবস্থায় ৬ জন‌কে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প‌রে চিকিত্সাধীন অবস্থায় ৪ জ‌নের মৃত্যু হয়। বাকি দুইজন‌কে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠা‌নো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button