ফলোআপ

জাপানি ২ সন্তানের সঙ্গে একদিন করে সময় দেবে মা-বাবা

জাপান থেকে আসা সেই দুই সন্তানের সঙ্গে পর্যায়ক্রমে একদিন বাবা এবং এক দিন মা থাকবে বলে আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত সন্তানদের বাবা-মা’র মাঝে সমঝোতা করতে বাবার পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর এ বিষয়ে মায়ের পক্ষের আইনজীবী শিশির মনির বসবেন রোকনউদ্দিন মাহমুদের সঙ্গে।

এর আগে ৮ সেপ্টেম্বর রাতে থাকা এবং বাইরে ঘোরাফেরা করার অনুমতি দিয়েছিলেন জাপানি নাগরিক ডা. নাকানো এরিকো। একইসঙ্গে তাদের বাবা ইমরান শরীফও আলাদাভাবে শিশুদের নিয়ে বাইরে ঘুরতে পারবেন।

এর আগে, সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে সমঝোতায় আসার সিদ্ধান্ত নিয়েছেন জাপানি নারী মা এরিকো ও বাবা ইমরান শরীফ।

Related Articles

Leave a Reply

Back to top button