বিশ্ব
রাজধানী ছেড়ে পালাচ্ছেন ইউক্রেনের বাসিন্দারা

ইউক্রেনের রাজধানী কিয়েভ ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা। খবর: বিবিসির।
বৃহস্পতিবার ভোরে, রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা শুরু করে।
বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, বহু মানুষ কিয়েভ ছাড়তে শুরু করেছে। এর ফলে রাজধানীর প্রধান সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে। অনেকে বোমা হামলার আশঙ্কায় মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নিচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়েভের অনেকে তাদের আতঙ্কের অনুভূতির কথাগুলো শেয়ার করছেন। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে লোকজন দল বেঁধে রাস্তায় প্রার্থনা করছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের সাংবাদিক লুক হার্ডিং টুইটারে বলেন, রাস্তায় খুব কম লোক আছে। মানুষদের ক্যাশ মেশিনে সারিবদ্ধ দেখা গেছে।



