বাংলাদেশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ড. ইমদাদুল হক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডীন ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইমদাদুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আবদুল হামিদের অনুমোদনক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ড. ইমদাদুল হককে চার বছরের জন্য এই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।



