বাংলাদেশ

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মইনুর রহমান নামে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার কোদন্ডা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মইনুর রহমান কোদন্ডা গ্রামের বাবর আলী গাজীর ছেলে ও আশাশুনি প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, কোদন্ডা গ্রামের বাবর আলী গাজীর ছেলে মইনুর রহমান শুক্রবার সকালে ওই স্কুলছাত্রীর বাড়িতে যান। এসময় স্কুলছাত্রীর বাবা-মা বাঁশ কাটতে যাওয়ায় বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে কেউ না থাকার সুবাদে মইনুর রহমান ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।

এসময় স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে প্রধান শিক্ষক মইনুর রহমান দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনাটি জানতে পেরে মেয়েটির বাবা ও এলাকার মানুষ থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে ঘটনার সত্যতা যাচাই করে মইনুর রহমানকে গ্রেফতার করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button