স্পোর্টেইনমেন্ট

ধোনির শিশুকন্যাকে ধর্ষণের হুমকি

খেলায় পরাজয়ের মতো ঠুনকো বিষয় নিয়ে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পাঁচ বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। দল হিসেবে চেন্নাই সুপার কিংসের ব্যর্থতা এবং সর্বশেষ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জেতা ম্যাচ হেরে যাওয়ার পর ধোনির কন্যাকে জড়িয়ে ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক পোস্টে ওই হুমকি দেওয়া হয়েছে। খবর আনন্দবাজার।

ওই সব পোস্টে স্পষ্ট লেখা হয়েছে, ‘তেরি বেটি জিভাকা রেপ করুঁ?’ ধর্ষকদের বিকৃত মানসিকতা কোথায় গিয়ে ঠেকেছে, তা এমন কমেন্টেই স্পষ্ট। বৃহস্পতিবার ওই হুমকির পর অবশ্য শুক্রবার বিকাল পর্যন্ত ঘটনায় কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি।

ধোনি এখন আইপিএল নিয়ে ব্যস্ত সংযুক্ত আরব আমিরাতে। কোনো প্রতিক্রিয়া আসেনি তার স্ত্রী সাক্ষীর পক্ষ থেকেও। তবে তারা যদি কেউ পুলিশের দ্বারস্থ হন, সাইবার আইনে মামলা করতে পারেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button