ভূরাজনীতি
ছাত্রলীগ নেতা আরিফের পিতার ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক মোঃ আরিফুল ইসলামের পিতা মোঃ আবদুল কাদেরের ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
শনিবার ভোরে পাবনার চাটমোহর থানার ভেংড়ী গ্রামে নিজ বাসভবনে আবদুল কাদেরের মৃত্যুসংবাদে মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কয়েকমাস পূর্বে স্ট্রোক হওয়ার পর প্রথমে হাসপাতাল ও পরে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন আবদুল কাদের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র রেখে গেছেন। তার একমাত্র পুত্র মোঃ আরিফুল ইসলাম বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক ও তেজগাঁও কলেজ ছাত্রলীগ শাখার সহ-সভাপতি।


