কমলাপুর-সদরঘাটে ঢাকামুখী মানুষের ভিড়

কাল থেকে শুরু হচ্ছে পুরোপুরি কর্মযুদ্ধ। তাই প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ। তাই ট্রেন, বাস, লঞ্চে ঢাকা ফেরা মানুষের প্রচণ্ড রকমের চাপ রয়েছে।
সরকারি চাকরিজীবীরা কর্মস্থলে যোগ দিবে রোববার থেকে। আর বেসরকারি চাকরিজীবীদের অনেকেই কাজে যোগ দিবেন শনিবার দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীদের ভিড়।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, জয়পুরহাটে একতা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সেটির কারণে নীলসাগর এক্সপ্রেস দেরি হচ্ছে
এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ঢাকামুখী মানুষের ভিড়। শনিবার সকাল ৮টা পর্যন্ত ৭৫টি লঞ্চ ভিড়েছে সদরঘাটে। সকাল থেকেই দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসতে থাকে মানুষ।
রবিবার থেকে পুরোদমে স্বরূপে ফিরবে রাজধানী নগরী।



