ভূরাজনীতি
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ফখরুল

আজ শনিবার, সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএনপি মহাসচিব চিকিৎসার জন্য শনিবার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তার স্ত্রী রাহাত আরা বেগমসহ সিঙ্গাপুর রওয়ানা হয়েছেন। করোনাভাইরাসের কারণে তাদেরকে সেখানে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। পরে চিকিৎসা নিয়ে দেশে ফিরবেন তারা।



