স্পোর্টেইনমেন্ট

জিম্বাবুয়ে সফরে ‘এ প্লাস’ স্কোর করে দেশে ফিরেছে টিম বাংলাদেশ

জিম্বাবুয়ে সফরে ‘এ প্লাস’ স্কোর করে দেশে ফিরেছে তিন ট্রফি জয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ক্রিকেটারদের বহর।

এর আগে মঙ্গলবার ভোর ৪টার দিকে (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা) টিম হোটেল থেকে হারারে বিমানবন্দরের উদ্দেশে টিম বাসে যাত্রা শুরু করে ক্রিকেটাররা।

প্রথমে জিম্বাবুয়ের ডমিস্টিক ফ্লাইটে দক্ষিণ আফ্রিকার হোজানেসবার্গ, এরপর কাতার এয়ারওয়েজে করে জোহানেসবার্গ থেকে দোহার উদ্দেশে যাত্রা করে টিম টাইগারস। বুধবার মধ্যরাতে দোহায় পৌঁছানোর পর কয়েক ঘণ্টা বিরতি দিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বৃহস্পতিবার সকাল ৯টায় দেশের মাটিতে পা রাখে জাতীয় দলের ক্রিকেটাররা।

Related Articles

Leave a Reply

Back to top button