বিশ্ব

ঘূর্ণিঝড় আইডায় যুক্তরাষ্ট্রে নিহত বেড়ে ৮২

যুক্তরাষ্ট্রে এক সপ্তাহের বেশি সময় পার হয়ে গেছে শক্তিশালী ঘূর্ণিঝড় আইডা আঘাত হানার। এই সময়ের মধ্যে দেশটির লুইজিয়ানা অঙ্গরাজ্যে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ও আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৮২ জনের মৃত্যু হলো। [ খবর সিবিএস নিউজ ]

লুইজিয়ানা স্বাস্থ্য বিভাগ স্থানীয় সময় বুধবার জানিয়েছে, ওই অঙ্গরাজ্যে নিহত ১১ জনের মধ্যে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় দুজনের মৃত্যু হয়েছে এবং অন্যরা বিদ্যুৎ বিভ্রাটের সময় অতিরিক্ত গরমের কারণে মারা গেছে।

লুইজিয়ানায় ঘূর্ণিঝড় আইডার কারণে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নার্সিং হোমে থাকা সাত জন রয়েছেন। তারা নার্সিং হোম থেকে একটি ওয়্যারহাউসে স্থানান্তরিত হচ্ছিলেন। ওই ওয়্যারহাউসে সাতটি নার্সিং হোমের ৮০০ জন আশ্রয় নিয়েছে।

বিভিন্ন ছবিতে দেখা গেছে, ওই ওয়্যারহাউসে রোগীরা দুর্ভোগে রয়েছে এবং গাদাগাদি করে অবস্থান করছে।

এদিকে, ঘূর্ণিঝড় আইডা ও আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলে মৃত্যু হয়েছে ৫২ জনের।

গত ২৯ আগস্ট ঘূর্ণিঝড় আইডা লুইজিয়ানায় আঘাত হানার পর যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ধরে উত্তর দিকে অগ্রসর হচ্ছিল। এই ঘুর্ণিঝড়টি ছিল ক্যাটাগরি চার মাত্রার।

Related Articles

Leave a Reply

Back to top button