স্পোর্টেইনমেন্ট

নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের পিচ কিউরেটরের রহস্যজনক মৃত্যু

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের পিচের কিউরেটর মোহন সিং নামের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর: টাইমস অব ইন্ডিয়া

রোববার মোহন সিং নামের ওই কিউরেটরের মরদেহ তার নিজ কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে।

তার মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। ক্রিকট্রেকার অনলাইনে বলা হয়, কিউরেটর মোহন সিং আত্মহত্যা করেছেন।

ইতিমধ্যে এ বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বিকেল ৪টায় আফগানদের বিপক্ষে নামে কিউইরা। গুরুত্বপূর্ণ এ খেলাটি যে ক্রিজে হচ্ছে, সেই পিচের প্রধান কিউরেটর ছিলেন ভারতের পাঞ্জাবের বাসিন্দা এ মোহন সিং।

২০০৪ সালের সেপ্টেম্বরে কিউরেটর হিসেবে কাজ করতে আবু ধাবিতে যান মোহন সিং।

মোহন সিংয়ের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের সাবেক প্রধান কিউরেটর দালজিত সিং। তিনি বলেছেন, ‘খুবই মর্মান্তিক খবর। মোহন আমার কাছের মানুষ ছিল। সে ছিল কঠোর পরিশ্রমী ও নিবেদিত কর্মী। তার পরিবারের জন্য শোকসন্তপ্ত পরিবারের জন্য সহমর্মিতা প্রকাশ করেন ভারতের সাবেক প্রধান কিউরেটর দালজিত সিং।

Related Articles

Leave a Reply

Back to top button