বিশ্ব

গ্রিসে নৌকাডুবে ৭ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

গ্রিসের দক্ষিণাঞ্চলের একটি ছোট দ্বীপের কাছে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী নৌকাডুবে অন্তত সাতজন নিহত হয়েছে। আর জীবিত উদ্ধার করা হয়েছে ৯০ জনকে। বৃহস্পতিবার প্রত্যন্ত দ্বীপ অ্যান্টিকিথেরার উত্তরে এজিয়ান সাগরে নৌকাটি ডুবে যায়। একটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কোস্টগার্ডের একজন কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে অব্যাহত আছে অভিযান। জীবিত উদ্ধারদের মধ্যে ৫২ জন পুরুষ, ১১ জন নারী ও ২৭ শিশু রয়েছে। নৌকাটি ডুবে যাওয়ার আগে কতজন অভিবাসী ছিল তা এখনো স্পষ্ট নয় বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button