স্পোর্টেইনমেন্ট

দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবেন না সাকিব!

আগামী মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে খেললেও টেস্টে সাকিব আল হাসানের না থাকার সম্ভাবনার কথা জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট। কারন আইপিএলে দল পেলে ওই সময়টায় টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি লিগটিকেই প্রাধান্য দেবেন সাকিব।

১৮ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর। পরের দুই ওয়ানডে ২০ ও ২৩ মার্চ। ৩১ মার্চ থেকে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ এপ্রিল থেকে। এদিকে আইপিএল শুরু হয়ে যাবে ২৭ মার্চ থেকে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবে। কিন্তু টেস্টে তাকে পাওয়ার ব্যাপারে কিছু নিশ্চিত করেনি। তবে শ্রীলঙ্কা সিরিজের দুই টেস্টের জন্য তাকে পাওয়া যাবে বলে জানিয়েছে।’

Related Articles

Leave a Reply

Back to top button