ভূরাজনীতি

খালেদা জিয়ার ২ মামলার চার্জ শুনানি আজ

আজ (১৭ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে, জাতীয় পতাকার অবমাননা ও ভুয়া জন্মদিন পালনের অভিযোগে করা পৃথক দুটি মামলায় চার্জ শুনানির দিন।

গত বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) এ দুই মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য থাকলেও ওইদিন সদ্যপ্রয়াত ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আব্দুল মান্নানের সম্মানে ঢাকার আদালতের কার্যক্রম মুলতবি ছিল। এ কারণে কেরানীগঞ্জের নতুন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকা মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামান নুর এ দিন ধার্য করেন।

বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অভিযোগে ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বাদী হয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে পতাকা অবমাননা মামলাটি করেন।

অন্যদিকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে ভুয়া জন্মদিন পালনের মামলাটি করেন।

Related Articles

Leave a Reply

Back to top button