বাংলাদেশ

খসড়া চূড়ান্ত: ৭ মেগা প্রকল্পে বরাদ্দ ৩৪,২৬৬ কোটি টাকা

সাতটি মেগা প্রকল্পকে গুরুত্ব দিয়ে ২০২০-২১ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) খসড়া চূড়ান্ত করছে পরিকল্পনা কমিশন। নতুন এডিপির আকার ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ লাখ ৩৪ হাজার ৬৪৩ কোটি টাকা ও বৈদেশিক সহায়তা থেকে ৭০ হাজার ৫০১ কোটি ৭২ লাখ টাকা খরচ করা হবে। চলতি ২০১৯০-২০ অর্থবছরের সংশোধিত এডিপির তুলনায় ১২ হাজার ২২৪ কোটি টাকা বেশি ধরা হয়েছে নতুন এডিপিতে। সেই হিসাবে বরাদ্দ বেড়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ।

মঙ্গলবার (১২ মে) কমিশনের বর্ধিত সভায় নতুন এই এডিপির খসড়া উত্থাপন করা হয়। রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মোট সাতটি মেগা প্রকল্পে ৩৪ হাজার ২৬৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে উন্নয়ন বাজেটে।

Related Articles

Leave a Reply

Back to top button