বাংলাদেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়লো ১৪ নভেম্বর পর্যন্ত

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি করোনা ভাইরাসের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে আবারও বাড়ানো হয়েছে বলে জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘পরিস্থিতি অনুকূলে আসলে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। বিশেষ করে আগামীতে যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেবে তাদের কথা বিবেচনায় রেখে সীমিত আকারে প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।’

প্রসঙ্গত, বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল সরকার। এবার তা আরও বাড়ানো হলো।

Related Articles

Leave a Reply

Back to top button