বাংলাদেশ

ফেসবুকের কালো তালিকায় বাংলাদেশের এক ব্যক্তি ও ৬ জঙ্গি সংগঠন

অপপ্রচার রোধে বাংলাদেশের এক ব্যক্তি ও ছয় জঙ্গি সংগঠনকে কালো তালিকাভুক্ত করেছে ফেসবুক।

বিশ্বের বিভিন্ন দেশের প্রায় চার হাজার জঙ্গি সংগঠন ও ব্যক্তির নামসহ, সোমবার (১২ অক্টোবর) ফেসবুকের গোপন এ তালিকা প্রকাশ করেছে, যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্ট।

তালিকাভুক্ত ছয় বাংলাদেশি সংগঠন হলো, আল মুরসালাত মিডিয়া, ইসলামিক স্টেট বাংলাদেশ, হরকাত উল-জিহাদ-ই-ইসলামী বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলা টিম, জামায়াত উল মুজাহিদিন বাংলাদেশ ( জেএমবি ) এবং সাহাম আল-হিন্দ মিডিয়া।

ফেসবুকের তালিকায় বিপজ্জনক হিসেবে চিহ্নিত ব্যক্তির নাম তরিকুল ইসলাম। তার সঙ্গে জামায়াত-উল-মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সম্পর্ক আছে।

এছাড়া জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে সাহাম আল-হিন্দ মিডিয়ার এবং ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্ক রয়েছে আল মুরসালাত মিডিয়ার।

ফেসবুকের এই তালিকায় স্থান পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশের দাতব্য সংস্থা, হাসপাতাল, লেখক, রাজনীতিক, এমনকি মৃত ঐতিহাসিক ব্যক্তিও। এসব ব্যক্তি সংগঠনকে ফেসবুকে নিষিদ্ধ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button