বাংলাদেশবিশ্ব

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

‘কোভিড-১৯ সংকট: সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। প্রতি বছর ৮ সেপ্টেম্বর দিবসটি উদযাপিত হয়।  এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে দেশকে নিরক্ষরমুক্ত করতে চায় সরকার।

ইউনেস্কো’র উদ্যোগে ১৯৬৬ সালের ৮ সেপ্টেম্বর প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ পালন করা হয়। বাংলাদেশে ১৯৭২ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় প্রতিবছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করে আসছে বাংলাদেশ।

সারাবিশ্বের মতো বাংলাদেশেও অনুষ্ঠিত হবে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’।

দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টা থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন মো. জাকির হোসেন।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান।  অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,  মৌলিক সাক্ষরতা প্রকল্পে (৬৪ জেলা) আওতায় দেশের ৬৪ জেলায় নির্বাচিত ২৫০টি উপজেলার ১৫ থেকে ৪৫ বছর বয়সী ৪৫ লাখ নিরক্ষরকে সাক্ষরতা জ্ঞান প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে এ প্রকল্পের মাধ্যমে প্রথম পর্যায়ে ১৩৪টি উপজেলায় শিখন কেন্দ্রের মাধ্যমে ২৩ লাখ ৫৯ হাজার ৪৪২ জন নিরক্ষরকে সাক্ষরতা প্রদান করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button