বাংলাদেশ

লকডাউনে জরুরি মুভমেন্ট পাস দেবে পুলিশ

বাংলাদেশ পুলিশ, লকডাউনে একান্ত প্রয়োজনে চলাচলের জন্য মুভমেন্ট পাস দেবে।

জরুরি সেবা সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিশেষ প্রয়োজন বাইরে যাওয়া প্রয়োজন এমন মানুষদেরই এই পাস দেয়া হবে। মুভমেন্ট পাস দেয়ার জন্য একটি অ্যাপস তৈরি করেছে পুলিশ। মঙ্গলবার এই অ্যাপস উদ্ধোধন করবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

জানা যায়, মুদি দোকানে কেনাকাটা, কাঁচা বাজার, ওষুধপত্র, চাকরি, কৃষিকাজ, পণ্য পরিবহণ ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি/খুচরা ক্রয়, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিতে এই পাস দেয়া হবে। যারা এই ক্যাটাগরিতে পড়েন না তারা অন্যান্য ক্যাটাগরিতে আবেদন করবেন।

পরবর্তীতে তাদের প্রয়োজনের গুরুত্ব বিবেচনা করে পাস দেবে পুলিশ। এই পাসধারী ব্যক্তি যেকোন প্রকার বাধা ছাড়াই চলাচল করতে পারবেন।

Related Articles

Leave a Reply

Back to top button