বাংলাদেশ

জঙ্গিবাদ এখন অনেকটাই নিয়ন্ত্রণে: সিটিটিসি প্রধান

জঙ্গি সংগঠনগুলোর বড় ধরনের হামলা চালানোর কোনো সক্ষমতা নেই, দেশে জঙ্গিবাদ এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।

এ সময় তিনি আরো জানান, দেশের বাইরে থেকে দুইজন জঙ্গি সদস্য দেশের অভ্যন্তরে জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

বৃহস্পতিবার ১ জুলাই, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে, হলি হার্টিজানে জঙ্গি হামলার ৫ বছর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সিটিটিসি ইউনিট প্রধান বলেন, হলি আর্টিজানে জঙ্গি হামলায় যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। ইতোমধ্যে আদালত রায় দিয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button