বাংলাদেশ
দুই দিনের মধ্যে দেশে আসছে মডার্নার ২৫ লাখ টিকা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন আগামীকাল শুক্র ও পরদিন শনিবার এই দুদিনে যুক্তরাষ্ট্র থেকে ২৫ লাখ ডোজ করোনার ভ্যাকসিন (টিকা) দেশে আসবে।
বৃহস্পতিবার (০১ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী জানান, শুক্রবার (২ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকা থেকে প্রেরিত মডার্নার মোট ২৫ লাখ ডোজ টিকার প্রথম ডোজ হিসেবে প্রায় ১২ লাখ ডোজ টিকা আসবে। ৩ জুলাই সকালে বাকি ১৩ লাখ ডোজ টিকা আসবে।
স্বাস্থ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে টিকা গ্রহণ করতে আগামীকাল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলে জানান।



