বাংলাদেশবিশ্ব

করোনা মোকাবিলায় বাংলাদেশকে আরও ২৫ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-ইউএসএআইডি’র মাধ্যমে বাংলাদেশকে আরও ২৫ মিলিয়ন ডলার সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে।

বুধবার (২০ অক্টোবর) দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অনুদান চলমান গণটিকা কার্যক্রম দেশব্যাপী মানুষের কাছে পৌঁছাতে সহায়তা করবে, যার ফলে আগামী বছরগুলোতে বাংলাদেশে স্বাস্থ্যসেবার মান উন্নত হবে বলে জানায় দেশটি।

যুক্তরাষ্ট্র সরকার এখন পর্যন্ত কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশকে ১২১ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে। একইসঙ্গে ১১.৫ মিলিয়ন ডোজ ফাইজার ও মডার্না কোভিড-১৯ টিকা অনুদান দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোভিড-১৯ সহায়তা হিসেবে চিকিৎসা ও অক্সিজেন সরবরাহ এবং টিকা নিরাপদে সংরক্ষণ, পরিবহন ও ব্যবস্থাপনার লক্ষ্যে কোল্ড চেইন সরঞ্জামের জন্য জরুরি এ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

Related Articles

Leave a Reply

Back to top button