ভূরাজনীতি

করোনা মুক্ত হলেন তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, করোনাভাইরাস মুক্ত হলেন ।

মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ মকবুল হোসেন রোববার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদ মকবুল হোসেন বলেন, ‘মন্ত্রী গতকাল (শনিবার) পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন, আজ সকালে রিপোর্ট পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ রিপোর্ট নেগেটিভ এসেছে।’

তিনি আরও বলেন, ‘মন্ত্রী মহোদয় এখনো বিএসএমএমইউ-তে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে আছেন। আজকে হয়তো তিনি বাসায় ফিরতে পারবেন।’

গত ১৬ অক্টোবর করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন হাছান মাহমুদ। ওই দিনই তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। পরে তাকে বিএসএমএমইউ-তে স্থানান্তর করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button