বাংলাদেশ

করোনায় চলে গেলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অবশেষে না ফেরার দেশে চলে গেলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশাস ত্যাগ করেন তিনি। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ছেলে সুমন মাহবুব সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসে এ তথ্য জানান। সুমন মাহবুব লিখেছেন, আমার বাবা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে মারা গেছেন।

গত ৪ সেপ্টেম্বর, করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর, রাতে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে, পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ এলেও ১৮ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে আইসিইউতে নেয়া হয়।

সুপ্রিম কোর্টের এ সিনিয়র আইনজীবী ১৯৭৫ সালে হাইকোর্টে আইন পেশায় যুক্ত হন। ১৯৯৮ সালের ১৫ নভেম্বর থেকে ২০০১ সালের ৪ অক্টোবর পর্যন্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন।

মাহবুবে আলম সুপ্রিম কোর্ট বারের ১৯৯৩-৯৪ সালে সম্পাদক ও ২০০৫-২০০৬ সালে সভাপতি নির্বাচিত হন। পরে ২০০৯ সালের ১৩ জানুয়ারি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

Related Articles

Leave a Reply

Back to top button