বাংলাদেশ

সময়মতো ভ্যাকসিন পাবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, বিভিন্ন দেশ ভ্যাকসিন তৈরি করছে, যারা অগ্রগামী আছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখছি-আমরা সময়মতো করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবো।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন আয়োজিত ‘শতাব্দির মহামারি বাস্তবতা ও আমরা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সামনে শীত মৌসুম আসছে, তখন করোনা বাড়তে পারে। প্রধানমন্ত্রীও সেজন্য সতর্ক থাকতে বলেছেন। আমরা জানি শীত মৌসুমে অনেক কিছু বেশি হয় যা অন্য সময় হয় না। এ সময় বিয়ে, পিকনিক এসব বেশি হয়। এগুলো একটু সীমিত আকারে করার অনুরোধ জানাই। সবাইকে সচেতন থাকতে হবে, তাহলেই এটি নিয়ন্ত্রণ করতে পারবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভারত ও আমাদের খাওয়া দাওয়া, পরিবেশ সবই প্রায় একই রকম। অথচ সেখানে মৃত্যু সংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি। আমাদের চিকিৎসা হয়ত তাদের থেকে ভালো বলেই আমাদের মৃত্যু সংখ্যা কম। আমাদের সুস্থতার হার অন্য দেশের তুলনায় অনেক ভালো। কিন্তু তাতে আমরা তুষ্ট নই, আমরা এই করোনা আক্রান্তের সংখ্যা আরও কমাতে চাই।’

করোনা মোকাবিলায় সাহস জোগানোয় প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, আমাদের যা কিছু প্রয়োজন সবকিছুই দিয়েছেন প্রধানমন্ত্রী। অনেক সমালোচনা হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী সব সময় আমাদের প্রসংশা করেছেন, অনুপ্রাণিত করেছেন।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো: আব্দুল মান্নান বলেন, ‘সোস্যাল ডিসটেন্সিং বাংলাদেশে অসম্ভব, তাই আমরা শারীরিক দূরত্ব বজায় রাখায় এখনও গুরুত্ব দিয়েছি। পৃথিবীর অনেক দেশই সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পারেনি। আমরা স্বাস্থ্য সুরক্ষায় অনেক গাইডলাইন দিয়েছি। সবাই যে সেটি মানছে না তা কিন্তু না, অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছেন। তাই করোনা আক্রান্তের সংখ্যা অনেকটা কমেছে।

Related Articles

Leave a Reply

Back to top button