বাংলাদেশ

করোনায় চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের ডিসির মৃত্যু

করোনায় আক্রান্ত চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৩ জুলাই) ভোররাত পৌনে ৪টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রাজারবাগ পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম শানতু বাংলা ট্রিবিউনকে জানান, ডিসি মিজানুর রহমান সোমবার ভোর ৩টা ৪১ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘আমাদের ডিসি (ডিবি) মিজানুর রহমান স্যার মারা গেছেন। ভোরে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

গত ২৩ জুন ডিসি মিজানুরের করোনা ধরা পড়ে। ২৮ জুন উন্নত চিকিৎসার জন্য তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই দিন থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

ডিসি মিজানুর রহমানের মৃত্যুতে সিএমপি কমিশনার মাহবুবুর রহমান শোক প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button