অন্য খবর
করোনায় আক্রান্ত জ্যাকম্যান ও অর্জুন

এক্স-ম্যান হিসেবে খ্যাত হলিউড তারকা হিউ জ্যাকম্যান ও বলিউড তারকা অর্জুন কাপুর করোনায় আক্রান্ত। খবর: হিন্দুস্তান টাইমস।
হলিউড তারকা হিউ জ্যাকম্যান এ বিষয়ে ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিও বার্তায় বলেন, ‘আমি কোভিড পজিটিভ। আমার ঠাণ্ডা লেগেছে। গলায় অস্বস্তি হচ্ছে। সঙ্গে আছে নাক দিয়ে পানি পড়া। তবে আমি ভালো আছি। সবকিছুই করতে পারছি। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে স্টেজে ফিরবো।’
অন্যদিকে, সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলিউডের কারিনা কাপুর খান, অমৃতা অরোরা। আপাতত, তারা সুস্থ রয়েছেন। তবে অর্জুন দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন অর্জুন কাপুর।



