বাংলাদেশ
তিন কোটি জন্মনিয়ন্ত্রণ পিল কিনছে সরকার

দেশের তিনটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে ১৪৮ কোটি ৮০ লাখ টাকায়, ২ কোটি ৯৭ লাখ ৬০ হাজার জন্মনিয়ন্ত্রণ পিল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন জানান, দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, টেকনো ড্রাগস ও রেনেটা লিমিটেড ৫টি লটে জন্মনিয়ন্ত্রণ ওরাল পিলগুলো (তৃতীয় প্রজন্ম) সরবরাহ করবে।



