বিশ্ব

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

করোনায় আক্রান্ত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ চিকিৎসকের পরামর্শে ভর্তি রয়েছেন হাসপাতালে৷ সূত্রের খবর, গুড়গাঁওয়ের মেদান্তা  হাসপাতালে ভর্তি ৫৫ বছরের শাহ৷

শরীরে করোনার প্রাথমিক লক্ষণ থাকায় অমিত শাহের কোভিড টেস্ট করা হয় ৷ রিপোর্টে দেখা যায় তিনি করোনায় আক্রান্ত ৷ ট্যুইট করে সেকথা নিজেই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ একইসঙ্গে সম্প্রতি যারা তার সংস্পর্শে এসেছেন তাদের প্রত্যেককেই কোভিড টেস্টের সঙ্গে সঙ্গে আইসোলেশনে যাওয়ারও আর্জি করেছেন

ট্যুইটে অমিত শাহ লিখেছেন, ‘করোনার প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ায় কোভিড টেস্ট করিয়েছিলাম, যার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ আমার শরীর ঠিক আছে, কিন্তু চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছি ৷ আমার অনুরোধ গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তারা দয়া করে নিজেদের আইসোলেট করুন এবং টেস্ট করান ৷ ’

বিকেল ৪.২৪ নাগাদ মেদান্তা  হাসপাতালে ভর্তি করানো হয় অমিত শাহকে ৷  হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসক সুশীলা কাটারিয়ার অধীনে চিকিৎসাধীন স্বরাষ্ট্রমন্ত্রী  ৷

Related Articles

Leave a Reply

Back to top button