কপ-২৬ সম্মেলনে পৃথিবীকে বাঁচাতে কথা বলবেন প্রধানমন্ত্রী: মোমেন

ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সভাপতি হিসেবে কপ-২৬ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আগামী ১ নভেম্বর কপ-২৬ শীর্ষক বৈঠকে পৃথিবীকে বাঁচানোর জন্য কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর আসন্ন ইউরোপ সফরের বিস্তারিত তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
আব্দুল মোমেন বলেন, আসন্ন কপ-২৬ সম্মেলনের পাশাপাশি ‘সিভিএফ-কপ-২৬ লিডার্স ডায়ালগ’-এ সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পৃথিবীকে বাঁচাতে প্রধানমন্ত্রী যে মুজিব প্রোসপারিটি প্ল্যান নিয়েছে আমরা চাই অন্যান্য দেশ এর অনুকরণ করে একটি প্ল্যান তৈরি করবে। যাতে করে পৃথিবীকে বাঁচানো যায়।
রোহিঙ্গা ইস্যু নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়টিও সম্মেলনে তুলে ধরা হবে। তাদের ফলে আমাদের জলবায়ুর অনেক ক্ষতি হচ্ছে। আমরা প্রতিনিয়ত তাদের সঙ্গে আলোচনা করছি এবং আবার তুলে ধরবো।



