স্পোর্টেইনমেন্ট

ওদের হার্দিক থাকলে আমাদেরও সাকিব আছে: শ্রীরাম

বাংলাদেশের টি-টোয়েন্টি নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বলেছেন, ভারতের যদি হার্দিক থাকে তবে বাংলাদেশেরও যে একজন সাকিব আছে। যিনি কিনা দলের প্রয়োজনে ব্যাট-বল দুইভাবেই ভূমিকা রেখে যাচ্ছেন।

আজ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে শ্রীরাম বলেন, ‘অলরাউন্ডারের ভূমিকা তো টি-টোয়েন্টিতে অনস্বীকার্য। হার্দিক পান্ডিয়া, বেন স্টোকস তো বেশি আসে না। যে দলে আছে, তারা ব্যালান্স রাখে। কখনো একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলাতে পারবেন, কখনো বোলার।

সাকিবের প্রশংসা করে এবং এই ক্রিকেটারের ধারাবাহিকভাবে ভালো খেলার বিষয় সামনে টেনে এনে শ্রীরাম আরও বলেন, ‘সাকিব ইন্টেলিজেন্ট ক্রিকেটার।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটের গতির সঙ্গে মানিয়ে নিতে, প্রতিনিয়ত উন্নতি করতে হবে। আর এই কাজটায় সাকিব দারুণ। লম্বা সময় ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করছে।

Related Articles

Leave a Reply

Back to top button