ফলোআপ

এস কে সিনহাসহ ১১ আসামির রায় পেছালো

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ (এস কে সিনহা) ১১ জনের বিরুদ্ধে, অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ২১ অক্টোবর নতুন তারিখ ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ দুদকের দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত ছিল। আদালতের বিচারক শেখ নাজমুল আলম ছুটিতে থাকায় রায় ঘোষণার তারিখ পরিবর্তন করা হয়। ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আলী হোসেন নতুন তারিখ নির্ধারণ করেন।

আজ এ মামলার রায়ের দিন ধার্য ছিল।

এই মামলায় চার্জশিটভুক্ত ২১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। গত বছরের ১৩ আগস্ট এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে বিচারকার্য শুরু হয়।

২০১৯ সালের ১০ জুলাই দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে বিচারপতি সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের মামলা করেন।

অভিযুক্ত বাকি ১০ জন হলেন, এ কে এম শামীম, গাজী সালাহউদ্দিন, স্বপন কুমার রায়, মোহাম্মদ লুৎফুল হক, মোহাম্মদ শাহজাহান, নিরঞ্জন চন্দ্র সাহা, সাফিউদ্দিন আসকারী আহমেদ, রণজিৎ চন্দ্র সাহা, সান্ত্রী রায় ও মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতি।

 

Related Articles

Leave a Reply

Back to top button