বাংলাদেশ

এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় প্রধান আসামি সাইফুর রহমানকে গ্রেফতার

মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে নারীকে গণধর্ষণের ঘটনায় প্রধান আসামি সাইফুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের ছাতক থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার পর থেকেই জড়িতদের ধরতে অভিযান চলছিল বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল।গ্রেফতার হওয়া সাইফুর রহমান (২৮) সিলেটের বালাগঞ্জ উপজেলার চান্দাইপাড়া গ্রামের তাহিদ মিয়ার ছেলে। সে এমসি কলেজের ৫ম ব্লক হোস্টেলে থাকতো।

এর আগে শনিবার ভোররাতে সাইফুর রহমানের কক্ষ থেকে আগ্নেয়াস্ত্র ও রামদা, চাকু ও জিআই পাইপসহ বিভিন্ন দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button