অন্য খবর

এবার রাজকে যে বার্তা দিলেন পরীমনি

আগামী ১০ আগস্ট এক বছর পূর্ণ হবে ঢালিউডের তারকা দম্পতি পরীমনি-শরীফুল রাজের সন্তান রাজ্যর। এ দিনটিকে ঘিরে রাজ্যর বাবা শরীফুল রাজের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন পরীমণি।

রাজ্যর জন্মদিনকে ঘিরে বড় পরিসরে উদযাপন নিয়ে পরীমনি গণমাধ্যমে জানিয়েছেন, অনেক আগে থেকেই এই আয়োজনের প্রস্তুতি চলছে। যেহেতু রাজ্য ছোট, তাই খুব বড় করে প্রথম জন্মদিনের অনুষ্ঠান করছি না। পরিবারের লোকজন ও কিছু শুভাকাঙ্ক্ষী নিয়ে অনুষ্ঠানটি করব। তবে রাজ্য আরও বড় হলে বড় আয়োজন করব।

এদিকে ছেলের জন্মদিন যখন ঘনিয়ে আসছে, তখনো দেশের বাইরে বাবা রাজ। তা হলে কি বাবা ছাড়াই রাজ্যর প্রথম জন্মদিনের উদযাপন হতে চলেছে? পরীমনি জানান, রাজ্যর জন্মদিনের সব আয়োজন মা হিসেবে তাকে একাই করতে হচ্ছে।

তিনি বলেন, রাজের কোনো খবর নেই। অনেক আগে থেকেই আমি ও রাজ মিলে বাবুর প্রথম জন্মদিন পালনের ব্যাপারে কত পরিকল্পনা করেছিলাম। অথচ জন্মদিন পালনের আগে এসে তাকে আর পেলাম না। শুনেছি অনেক দিন হলো, দেশের বাইরে গেছে। এখনো সে ফেরেনি। অনুষ্ঠানের আর এক সপ্তাহ বাকি। অথচ বাবা হিসেবে রাজ কোনো দায়িত্বই পালন করল না। বিষয়টি দুঃখজনক। রাজ্য বড় হয়ে যখন জানতে পারবে, তার প্রথম জন্মদিনে বাবা পাশে ছিল না, রাজ্যর জন্য এটি কষ্টের হবে, দুঃখের হবে।

আক্ষেপ করে পরীমনি বলেন, ছেলের জন্মদিনের আয়োজনের জন্য বাবা হিসেবে একটাবার ফোন করে পরামর্শ দিতে পারত, করল না। দেশের বাইরে যাওয়ার পর আমিই নিজ থেকেই তাকে কয়েকবার ফোন করেছি। কিন্তু সে কোনো কল দেয়নি। শুনেছি তার স্মার্টফোনটি হারিয়ে গেছে। কিন্তু তার আরেকটি ফোনও আছে। সেই নম্বরেও ফোন করেছি, ধরেনি। ফিরতি ফোনও করেনি।

পরীমনি আরও বলেন, এখন আমি চাই না, রাজ আমার ছেলের জন্মদিনে আসুক।

Related Articles

Leave a Reply

Back to top button