বিশ্ব

এবার যুক্তরাষ্ট্রে ওমিক্রন শনাক্ত

এবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দক্ষিণ আফ্রিকা ফেরত একজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে জানিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি।

যুক্তরাষ্ট্রের এই স্বাস্থ্য কর্মকর্তা স্থানীয় সময় বুধবার এ বিষয়ে নিশ্চিত করেছেন।

এর আগে কানাডা, ইতালি, বেলজিয়াম ও যুক্তরাজ্যসহ এ পর্যন্ত বিশ্বের ১৩টি দেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে।

এই ব্যক্তি ২২শে নভেম্বর দক্ষিণ আফ্রিকা সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে আসেন এবং সোমবার ২৯ নভেম্বর তার করোনা পজেটিভ আসে। ড. অ্যান্থনি ফাউসি জানান, তার করোনার লক্ষণ ছিলো মৃদু, তিনি নিজেই কোয়ারেন্টিনে গিয়েছেন। তার সংস্পর্শে যারা এসেছিলো তাদের করোনা টেস্ট করা হয়েছে এবং ফলাফল নেগেটিভ এসেছে। ফাউসি বলেন, ওই ব্যক্তির করোনার দুটো টিকা নেওয়া ছিলো তবে তিনি এখনো বুস্টার ডোজ নেননি।

Related Articles

Leave a Reply

Back to top button