বাংলাদেশ

এবার গ্রেফতার হলেন সাহাবউদ্দিন মেডিক্যালের এমডি

রাজধানীর সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলামকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)। তাকে গ্রেফতার করা হয়েছে অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা ও ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ।

সোমবার (২০ জুলাই) রাতে রাজধানীর একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার জানান, সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রতারণার দায়ে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি প্রতিষ্ঠানটির এমডি ফয়সাল আল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান থানায় করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণার ও জালিয়াতির অভিযোগে রাজধানীর সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনার সঙ্গে জড়িত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে র‌্যাব।

মামলার বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, মামলায় হাসপাতালের আটক দুইজন ও পলাতক একজনসহ অজ্ঞাতনামা চার থেকে পাঁচ জনকে আসামি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button