বিশ্ব

এবার করোনা ভ্যাকসিনের অনুমোদন দিলো চীন

করোনার চিকিত্সায় নিজেদের তৈরি একটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে চীন। প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় সফলতা পাওয়ার পর তারা এ অনুমোদন দেয়।

চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।

সিজিটিএন জানিয়েছে, চীনের সেনাবাহিনীর সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ওয়ের দল এবং স্যানসিনো বায়োলজিকস যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে । ‘এড৫-এনসিওভি’ নামের ভ্যাকসিনটি রবিবারই নিবন্ধন করেছে বেইজিং।

সিজিটিএন-এর প্রতিবেদনে বলা হয়, চীন প্রথম করোনা ভ্যাকসিনের পেটেন্ট অনুমোদন দিয়েছে। এর আগে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় দেখা গেছে, ভ্যাকসিনটি নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম।

ভ্যাকসিনটির প্রথম ধাপের ট্রায়ালে ১৮ থেকে ৫৯ বছর বয়সী ৩২০ জন আর দ্বিতীয় ধাপে ২২৪ জন স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button