স্পোর্টেইনমেন্ট

এবার ইনজুরিতে মুস্তাফিজ, খেলবেন না পরের ম্যাচ

বাংলাদেশ ক্রিকেট দলের পেসার মুস্তাফিজুর রহমান ইনজুরি আক্রান্ত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টিম ফিজিও মোজাদ্দেদ সানি জিম্বাবুয়ে থেকে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানো দ্বিতীয় ওয়ানডে ম্যাচে খেলবেন না মুস্তাফিজুর রহমান।

টিম ফিজিও মোজাদ্দেদ সানি ভিডিও বার্তায় বলেন, ‘আমরা মুশফিক, শরীফুল এবং মুস্তাফিজের আবারও পরীক্ষা করেছি। মুশফিকের হাতে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। তবে হালকা চোট আছে।  শরীফুলের আমরা বড় ধরনের কোনো কিছু পাইনি।

তাই মুস্তাফিজুর রহমান না খেললেও পরের ম্যাচে মুশফিক ও শরীফুল খেলবে।

Related Articles

Leave a Reply

Back to top button