বাংলাদেশ

একদিনে মৃত্যুর রেকর্ড ৬৪, আক্রান্ত ৩,৬৮২ জন

দেশে একদিনে করোনায় মৃত্যুতে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যুর রেকর্ড ৬৪ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৮৪৭ জন। একই সঙ্গে নতুন করে আরও ৩ হাজার ৬৮২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮৪৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা ৫৯ হাজার ৬৪০ জনে।

মঙ্গলবার (৩০ জুন) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশের ৬৬টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার ফলাফল তুলে ধরে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৮৬৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৪২৬টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো সাত লাখ ৬৬ হাজার ৪৬০টি। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.৯৮ শতাংশ।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৫২ জন, নারী ১২ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৫৩ জন, বাসায় মারা গেছেন ১১ জন।

Related Articles

Leave a Reply

Back to top button