এইচএসসি’র ফল ২৫ ডিসেম্বরের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল, আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও গ্রেড মূল্যায়ন কমিটির সদস্যসচিব অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য জানান।
এছাড়া ফলাফল তৈরীতে গ্রেড নির্ণয়ের একটি রূপরেখা চলতি মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে গ্রেড মূল্যায়ণ টেকনিক্যাল কমিটি। তার ওপর ভিত্তি করে এই নীতিমালা করা হচ্ছে বলেও জানান তিনি।
জিয়াউল হক বলেন, জেএসসি-জেডিসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি-সমমানের ফলাফল প্রকাশ করা হবে। অটো পাসে গ্রেড নির্ণয় করতে একটি আট সদস্যের টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে আমরা চারটি সভা করে একাধিক প্রস্তাব তৈরি করেছি। তার থেকে চূড়ান্ত একটি প্রস্তাব নির্বাচন করে নভেম্বরের শেষ দিকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এর উপর ভিত্তি করে নীতিমালা তৈরী করে আমাগী ২৫ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।



