বিশ্ব

বরখাস্ত হলেন যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী

দায়িত্ব থেকে সরিয়ে দেয় হলো, যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী কনর বার্নসকে।  খবর: বিবিসি’র।

প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিট জানিয়েছে, গুরুতর অপরাধের অভিযোগে বাণিজ্যমন্ত্রী কনর বার্নসকে বরখাস্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, গুরুতর অপরাধের অভিযোগের পর, প্রধানমন্ত্রী কনর বার্নসকে তাৎক্ষণিক সরকারের দায়িত্ব ছাড়তে বলেছেন।

তিনি আরও বলেছেন, এই অভিযোগের পর প্রধানমন্ত্রী সরাসরি পদক্ষেপ নিয়েছেন এবং পরিস্কার করেছেন সব মন্ত্রীকে উচ্চতর আচরণ বজায় রাখতে হবে- ঠিক যেভাবে জনগণ চায়।

বার্নসকে তার দল কনজারভেটিভ পার্টির হুইপের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। গত সপ্তাহে কোনো এক জায়গায় ‘অশোভন আচরণ’ করেন তিনি। এখন তার বিরুদ্ধে তদন্ত চলবে।

Related Articles

Leave a Reply

Back to top button