ভূরাজনীতি

ইতিহাস বিকৃতিকারীরা এক ধরনের দুষ্কৃতকারী: তথ্যমন্ত্রী

যারা ইতিহাস বিকৃতি ঘটায়, তারা ইতিহাসের পাতায় এক ধরনের দুষ্কৃতকারী বলে জানিয়েছেন, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (১৩ মার্চ) সকালে বন্দরনগরী চট্টগ্রামে পতেঙ্গা সী-বীচে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আয়োজিত সিটি আউটার রিং রোডে সাইকেল লেইন’র উদ্বোধনকালে তথ্যমন্ত্রী বলেন, যারা ইতিহাস বিকৃতি ঘটায়, তারা ইতিহাসের পাতায় এক ধরনের দুষ্কৃতকারী।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম, তারা স্বাধীরতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বছরে সত্যটাকে মেনে নেবেন, ইতিহাস মেনে নেবেন। কিন্তু তারা জন্মলগ্ন থেকে কয়েক দশক ধরে যে ইতিহাসবিকৃতি করে আসছেন, ৭ই মার্চ পালন করতে গিয়েও সেটি থেকে বেরিয়ে আসতে পারেন নাই।’

এসময় ‘পাকিস্তানিদের বুঝের সাথে বিএনপির বুঝের খুব মিল রয়েছে’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘দেখলাম ৭ই মার্চ পালন করতে গিয়ে বিএনপি যে বক্তব্য দিল তাতে বোঝা যায়, ৭ই মার্চের ভাষণ পাকিস্তানিরা যেমন বুঝতে পারে নাই, তেমনি বিএনপিও বুঝতে পারে নাই।’

তথ্যমন্ত্রী এসময় পরিবেশবান্ধবতার জন্য চট্টগ্রাম শহরে আরো রাস্তায় এই সাইকেল লেইন করার জন্য সিডিএকে অনুরোধ জানান। সাইকেল লেইন উদ্বোধনকালে মন্ত্রী নিজেও সাইকেল চালান।

Related Articles

Leave a Reply

Back to top button