বিশ্ব

ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী পেল যুক্তরাষ্ট্র

ইতিহাসের প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে জেনেট ইয়েলেন, বিশিষ্ট এই অর্থনীতিবিদকে পেল যুক্তরাষ্ট্র।

জেনেটকে অর্থমন্ত্রী হিসেবে নির্বাচন করতে গত সপ্তাহে একটি কংগ্রেশনাল শুনানি হয়। পরে সোমবার সিনেটে ৮৪ ভোটে তার মনোনয়ন নিশ্চিত হয়। ইতিমধ্যে তিনি সিনেট ফিন্যান্স কমিটির সর্বসম্মতি ও সাবেক অর্থমন্ত্রীদেরও দ্বারা স্বীকৃতি পেয়েছেন।

২০০৮ সালের মহামন্দার পর অর্থনীতির পুনরুদ্ধারে তাকে কৃতিত্ব দেয়া হয়। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে কর্মীদের ওপর ব্যাংক নীতিমালার প্রভাব এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতির ক্রমবর্ধমান ব্যয় বৈষম্য নিয়েও ব্যাপক কাজ করেছেন জেনেট ইয়েলেন।

জেনেট ইয়েলেন বলেন, ‘আমাদের এটা নিশ্চিত করতে হবে যে, যুক্তরাষ্ট্রে কেউ আর ক্ষুধার্ত থাকবে না। তাদের টেবিলে খাবার থাকবে। তারা গৃহহীন হবে না। আমাদের সত্যি এসব সমস্যাকে চিহ্নিত করতে হবে। এবং আমি মনে করি, এসব সমস্যার ব্যাপারে কোনো ছাড় দেয়া যাবে না।’

তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ফেডারেল রিজার্ভের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ইতিমধ্যে নিজেকে বিশ্বের অন্যতম শক্তিশালী নারী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন জেনেট ইয়েলেন।

তিনি দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংকেরও চেয়ারম্যান ছিলেন। ২০১৮ সালে ফেডারেল রিজার্ভের দায়িত্ব ছাড়ার পর থেকে তিনি জলবায়ু পরিবর্তন এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে করোনা মহামারির প্রভাব থেকে রক্ষার জন্য কাজ করছেন।

Related Articles

Leave a Reply

Back to top button