স্পোর্টেইনমেন্ট

আবারো রিয়ালের কোচ আনচেলত্তি

রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে ফিরলেন কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে রিয়াল।

দলের হতাশাজনক পারফরম্যান্সের পর গত সপ্তাহে কোচের চাকরি ছাড়েন জিনেদিন জিদান।

মঙ্গলবার (১ জুন) ৬১ বছর বয়সী আনচেলত্তিকে ফেরানোর কথা জানায় রিয়াল মাদ্রিদ। এর আগে ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত রিয়ালের কোচ ছিলেন তিনি।

ওই মেয়াদে আনচেলত্তির কোচিং রিয়ালের স্মরণীয় সাফল্য ছিল। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত টানা ২২ ম্যাচ জয় করেছিল মাদ্রিদের ক্লাবটি। একই সময়ে ৮০ গোল দিয়ে মাত্র ১০টি হজম করেছিল তারা।

সমৃদ্ধ কোচিং ক্যারিয়ারে মোট ১৫টি বড় শিরোপা জিতেছেন আনচেলত্তি।

ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় তিনটি শিরোপা জয়ী তিন কোচের একজন তিনি। অন্য দুইজন হলেন, লিভারপুল কিংবদন্তি বব পেইজলি ও রিয়াল মাদ্রিদের জিদান।

 

Related Articles

Leave a Reply

Back to top button