স্পোর্টেইনমেন্ট

লিটন দাসের ‘সেঞ্চুরিতে টাইগারদের ভরসা

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ২৪ রানে পাঁচ উইকেট হারিয়ে দলের অবস্থা যখন বেসামাল, তখন মুশফিকের সঙ্গী হয়েছেন লিটন। সাত নম্বর ব্যাটার হিসেবে মাঠে নামার থেকেই হয়েছেন দলের ভরসা।

সেঞ্চুরির মাধ্যমে টিকিয়ে রাখলেন টাইগার দলকে। সেঞ্চুরির আগেই ১৩টি চার মেরেছেন ।

টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিতে তিনি খেলেছেন ১৫১ বল। তার সেঞ্চুরিতে ভরসা খুঁজছে দলও, তাকে সঙ্গ দেওয়া মুশফিকও আছেন লিটনের পথে। সেঞ্চুরির পর তিনিই দৌড়ে এসে জড়িয়ে ধরেছেন লিটনকে। দায়িত্বশীলতার সঙ্গে লিটন সেঞ্চুরি করেছেন না বলে ‘এঁকেছেন’ বললেই বোধ হয় ঠিকঠাক ব্যাখ্যা করা হয়ে ওঠে।

Related Articles

Leave a Reply

Back to top button