বাংলাদেশ
আজ ঢাবির ‘ঘ’ ইউনিটের পরীক্ষা, আসনপ্রতি লড়বেন ৭৪ জন

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ সেশনের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এ ভর্তিযুদ্ধ। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৩.৮১ জন।
এবার প্রথমবারের মতো ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।
জানা গেছে, এবারের ‘ঘ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা এক লক্ষ ১৫ হাজার ৮৮১ জন। মোট আসন সংখ্যা এক হাজার ৫৭০টি।


