বাংলাদেশ

আক্রান্ত ৯০ হাজার ছাড়ালো, একদিনে মৃত্যু আরও ৩৮

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৯৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে এখন মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯০ হাজার ৬১৯ জন। মৃত্যু হয়েছে ৩৮ জনের। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০৯ জনে। সুস্থ হয়েছে ১৫ হাজার ২৯৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা ৩৪ হাজার ২৭ জন।

সোমবার (১৫ জুন) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৭৩৩টি। নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৩৮টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫ লাখ ১৬ হাজার ৫০৩টি নমুনা।

তিনি বলেন, দেশে কোভিড আক্রান্তদের মধ্যে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৭ দশমিক ৫৫ শতাংশ। আমরা গত দিনের তুলনায় আজ সুস্থ অনেক বেশি বলছি। কারণ, আজকে যারা সুস্থ হয়েছেন তাদের মধ্যে শুধু হাসপাতালের সুস্থতা না, বাসায় এবং যারা উপসর্গবিহীন ছিলেন সবাই এই সংখ্যায় যোগ হয়েছেন। এ তথ্য আমাদেরকে আইইডিসিআর সরবরাহ করেছে।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ৬ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৫ জন, বাসায় মারা গেছেন ১১ জন এবং হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে ২ জনকে।’

ডা. সুলতানা বলেন, যে ৪৬ জন গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ১ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button