৬ আগস্ট পর্যন্ত ছুটি বাড়লো সব শিক্ষাপ্রতিষ্ঠানের

করোনা ভাইরাস পরিস্থিতি ক্রমশ অবনতি হওয়ায় শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে আগামী ৬ আগস্ট পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার।
সোমবার (১৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে মে মাসের শেষ সপ্তাহ থেকে দেশের অন্যান্য অফিস ও কর্মস্থল ধীরে ধীরে সীমিত পরিসরে খুলে দেয়া হলেও টানা অষ্টম দফায় ১৫ জুন পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধ ঘোষণা করেছিল সরকার। এবার সেটি আরও এক দফায় বাড়িয়ে করা হলো ৬ আগস্ট পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক মহামারি করোনার কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে কয়েক দফায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়েছে।
সেখানে আরও বলা হয়, আজ সোমবার ছুটি শেষ হওয়ার কথা থাকলেও নতুনভাবে তা দীর্ঘায়িত হচ্ছে। আগামী ৬ আগস্ট পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।



