ভূরাজনীতি

আওয়ামী লীগ কোনো শক্তির কাছে জিম্মি নয় : কাদের

কোনো শক্তির কাছে আওয়ামী লীগ জিম্মি নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

‘সরকার আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জিম্মি, তাদের ওপরে ভর করে ক্ষমতায় টিকে আছে’ বিএনপির নেতাদের এমন বক্তব্যের জবাবেই ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কোনো শক্তির কাছে জিম্মি নয়। জনগণ যাদের ক্ষমতার উৎস তারা অন্য কোনো শক্তির কাছে জিম্মি হতে পারে না। নিজের পায়ে আওয়ামী লীগ হাঁটে। অন্যের ওপরে ভর করে নয়।

রবিবার (১ মে) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের ‘পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির এ কথা ভুলে যাওয়া উচিত নয়, বিদেশে তাদের প্রভু। আমাদের যারা আছে তারা বন্ধু, প্রভু নয়। তারা প্রভুদের কাছে নালিশ জানায়।

তিনি বলেন,  তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সাহায্য চেতে পারি। কারণ এটা জাতীয় ইস্যু। ২১ বছর ভারতের সঙ্গে বিরোধ করে আমাদের ক্ষতি হয়েছে।  বন্ধুত্ব রেখেই আলোচনা করেই সব সমস্যার সমাধান করতে হবে।

আওয়ামী লীগ সারাদেশে অসহায়, কর্মহীন, খেটে খাওয়া মানুষের পাশে দাড়িয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সংকটে-দুর্যোগে কখনও আমাদের হতাশ হতে হয় না বলেও জানান ওবায়দুল কাদের।

Related Articles

Leave a Reply

Back to top button